1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

আনোয়ারায় একই ইউনিয়নে পিতা- পুত্রের মনোনয়নপত্র জমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মো. আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পিতা মো. শামসুদ্দিন আহমদ চৌধুরী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গত বৃহস্পতিবার তাঁরা আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামীর কাছে এই মনোয়নপত্র জমা দেন।

শামসুদ্দিন আহমদ চৌধুরী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ৮নং চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কা বাবা-ছেলে একই সঙ্গে একই পদে মনোয়নপত্র জমা দিয়েছেন বলে ধারণা করছেন অনেকেই।

আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আসলে কনর্ফাম হওয়ার জন্য যদি নমিনেশন পেপারে ভুলত্রুটির কারণে বাতিল হয়ে যায় ওই কারণে দেওয়া হয়েছে।যদি নমিনেশন যাচাই বাছাইয়ে আমারটা ওকে হয়ে যায় তাহলে তখন ওনারটা তুলে পেলবে।ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ম ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৫ জানুয়ারি নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT