1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

খোট্টাপাড়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক কে গণসংবর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২২৫ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক পুনরায় ২য় বারের মত নির্বাচিত হওয়ায় অত্র ইউপির ৪নং ওয়ার্ডের বোহাইল মোন্নাপাড়ার আয়োজনে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় অত্র ইউপির ৪নং ওয়ার্ডের বোহাইল মোন্নাপাড়ায় এ গণসংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এসময় অত্র ইউপির ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা সদস‍্য জেসমিন আক্তার খান আলেয়া এবং ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস‍্য সাজ্জাদুল ইসলাম রনি দ্বয়কেও সংবর্ধনা দেয়া হয়।

এ অনুষ্ঠানে বোহাইল মোন্নাপাড়ার প্রবীণ মুরুব্বীয়ান মোসলেম উদ্দিন আকন্দের সভাপতিত্বে এবং খোট্টাপাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাও: নাঈম বিন মুজিব ও ডা: মনজুরুল হকের সার্বিক ব‍্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সভাপতি এসএম ফেরদৌস, ইউপি আওয়ামী লীগের সভাপতি গাজিউল হক, খোট্টাপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার জালাল উদ্দিন দুদু, মাসুদুর রহমান, নুর আলম, রাজ্জাক, সবুজ, বেলাল, আনিছার, আজিজার, রঞ্জু, জিবু, আব্দুল্লাহ, সোবহান, শাজাহান, সিরাজুল, সাদিক, শাহিন, শিপন, রকি, সজিব, জাহিদুল, সোহাগ, বাদল, সৌরভ, মোতাহার সহ অত্র মহল্লার সর্বস্তরের ব‍্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT