1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

আনোয়ারায় ৫৩৬ প্রার্থীর মনোনয়ন জমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার ১০ টি ইউনিয়নে বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৫৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী সাধারণ সদস্যপদে ৪১১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৩ জন প্রার্থী তাদের নিজ নিজ ইউনিয়নের রিটার্রিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন। এর মধ্যে বৈরাগ ও বারখাইন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।১নং বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত একমাত্র প্রার্থী নোয়াব আলী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। ইউপি সদস্য পদে প্রার্থী ৪৪ জন। সংরক্ষিত মহিলা পদে প্রার্থী ১১ জন।২নং বারশত ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এর মধ্যে নৌকা মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম শাহ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক, সতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম ও সমিরন বাবু। ইউপি সদস্য পদে প্রার্থী ৪৩ জন। সংরক্ষিত মহিলা পদে প্রার্থী ১০ জন।৩নং রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এরমধ্যে নৌকা মনোনীত প্রার্থী জানে আলম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমিন শরীফ, সতন্ত্র প্রার্থী সালামত উল্লাহ চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, হাফেজ আবুল কাসেম ও ফরিদ উদ্দীন। ইউপি সদস্য পদে প্রার্থী ৩৯ জন। সংরক্ষিত মহিলা পদে প্রার্থী ১০ জন।৪নং বটতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। নৌকা মনোনীত প্রার্থী এম এ মান্নান। সতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দীন আহমেদ চৌধুরী। ইউপি সদস্য প্রার্থী ৪৯ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৯ জন।৫নং বরুমছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। নৌকা মনোনীত প্রার্থী শামসুল হক চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন ও সতন্ত্র প্রার্থী আবুল বসর। ইউপি সদস্য প্রার্থী ৩৮ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৭ জন।৬নং বারখাইন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত একমাত্র প্রার্থী হাসনাইন জলিল চৌধুরী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। ইউপি সদস্য প্রার্থী ৪৫ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ১১ জন।
৭নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন ৪ জন। নৌকা মনোনীত প্রার্থী অসীম কুমার দেব। বিদ্রোহী প্রার্থী স্বপন ধর, সতন্ত্র প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী টিপু ও শহীদুল ইসলাম। ইউপি সদস্য প্রার্থী ৩১ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৯ জন।
৮নং চাতরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন।
নৌকা মনোনীত প্রার্থী আফতাব উদ্দীন চৌধুরী। সতন্ত্র প্রার্থী শামশুদ্দীন আহমেদ চৌধুরী। ইউপি সদস্য প্রার্থী ৪২ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৮ জন।৯নং পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। নৌকা মনোনীত প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী, সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, হাসান জিয়াউল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল হক। ইউপি সদস্য প্রার্থী ৩৩ জন ও
সংরক্ষিত মহিলা প্রার্থী ৯ জন।
১০নং হাইলধর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। নৌকা মনোনীত প্রার্থী কলিম উদ্দীন। সতন্ত্র প্রার্থী আবু তাহের, মোহাম্মাদ সোলাইমান। ইউপি সদস্য প্রার্থী ৪৪ জন ও সংরক্ষিত মহিলা প্রার্থী ৮ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT