1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

শাজাহানপুরে বিএনপির কমিটি গঠন সভায় মারপিট: কমিটি গঠন স্থগিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃত্বে ওয়ার্ড কমিটি গঠন সভায় হট্টগোল ও হাতাহাতি এক পর্যায়ে মারপিটের ঘটনায় স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজারে বিএনপির ৪নং ওয়ার্ড কমিটি গঠনে এঘটনা ঘটেছে। এসময় পকেট কমিটি গঠন প্রতিবাদে ত্যাগী নেতাকর্মী তোপের মুখে সভা স্থগিত করে দেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরগ্রাম বাজারে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এক সভার আয়োজন করা হয়। এ সময় কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মাঝে অসন্তোষ আচরণ দেখা দেয়। একই সময় নেতাদের চেয়ারে বসা নিয়েও বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। এক পর্যায়ে এসব নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরেই সভায় হট্টগোল-হাতাহাতি সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সভায় উপস্থিত থাকা খরনা ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বল বলেন, আমি দীর্ঘদিন বিএনপি দ্বায়িত্ব পালন করছি। আমার ইউনিয়ন ওর্য়াড কমিটি গঠন কর্মসূচির বিষয়ে অনেক ত্যাগী নেতাকর্মীদের অবগত না করায় নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সভায় সভাপতিত্বে ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল হাকিম। সভার সভাপতি বলেন, ‘আমি মোটরসাইকেলের উপর আছি। পরে কথা বলছি।’ অন‍্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শাজাহানপুর-গাবতলী বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু শাহীন সানি, ইব্রাহীম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক শাহীন, হারেজ উদ্দিন, আনোয়ার মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইদ্রিস আলী সাকিদার প্রমুখ।

হট্টগোলের বিষয় নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বীরগ্রাম বাজারে বিএনপির সভায় ঝামেলার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়। সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আর নিজেদের মধ্যেকার বিরোধ না বাড়ানোর বিষয়ে বলা হয়। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকেও কমিটি গঠন সভা স্থগিত করে দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT