1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রাঙ্গামাটি জেলার ৮২ উপরে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর নির্ধারণ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- রাঙামাটি জেলায় মোট ৮২,৪৯৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

৯ ডিসেম্বর ( বৃহষ্পতিবার) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যাল সন্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন ঘিরে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভায় এ তথ্য জানান রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার ১০ উপজেলায় একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২’শ ৫১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৩ হাজার ২’শ ৪৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় সিভিল সার্জন বিপাশ খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।সভায় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত থাকেন।

এ সময় সিভিল সার্জন সবাইকে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে। স্বেচ্ছাসেবী কর্মী থাকবে ২ হাজার ২০১ জন। মাঠকর্মী থাকবে ৪২৯ জন এবং ২৪১ জন প্রথম সারির তদারককারী নিয়োজিত থাকবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT