1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

শ্যামনগরে নির্বাচনের পোষ্টার ছাপাতে এসে এক প্রার্থীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী সাধারণ সদস্য পদের প্রার্থী হয়ে নির্বাচনের পোষ্টার ছাপাতে এসে স্ট্রোক জনিত কারণে বুধবার দুপুরে মৃত্যু বরণ করেছেন।

 

মৃত প্রার্থীর নাম নজরুল ইসলাম(৫৪)। তিনি উপজেলার নুরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি নির্বাচনের এক জন প্রার্থী এবং সাবেক ইউপি সদস্য।

 

জানা যায়, বুধবার নজরুল ইসলাম নির্বাচন অফিসের কাজ শেষে নির্বাচনের জন্য প্রতিক বরাদ্ধ পেয়ে শ্যামনগর উপজেলা সদরে একটি ছাপা খানায় পোষ্টার ছাপানোর জন্য কাজ করতে ছিলেন এ অবস্থায় বুকে ব্যাথা অনুভব করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন পাশর্^বর্তী লোকজন তাকে উপজেলা সদরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

নজরুল ইসলামের মৃত্যুতে নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসছে। আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলায় ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সাধারণ সদস্য পদে একজন প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করছিলেন।

 

ছবি- মৃত নজরুল ইসলাম।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT