1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি বিয়ানীবাজারের হিল্লোল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

 

সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠতার মানদন্ডে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

 

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পি পি এম তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

 

 

 

 

এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

এছাড়া বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নোয়াব মোর্শেদ আবির সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। বিয়ানীবাজার থানার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

 

এ ছাড়াও বিয়ানীবাজার থানায় যোগদানের পর ওসি হিল্লোল রায় দক্ষতা ও বিচক্ষণতার সাথে উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযানসহ অপরাধী দমনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র বিয়ানীবাজারবাসীর। সবার সহযোগীতায় এখানকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT