1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

কয়রায় মুণ্ডা কিশাের কিশােরীদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যােগে ও দাতা সহযােগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কাে-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযােগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে কয়রা উপজেলার আদিবাসী মুণ্ডা কিশাের কিশারীদের অংশ গ্রহণে ৩ দিন ব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে বাল্য বিবাহ নিরােধ আইন ২০১৭, প্রজনন ও প্রজনন স্বাস্থ্য এর উপাদান ও প্রয়ােজনীয়তা সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলােচনা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসাের্স সেন্টারে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুণ্ডার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন রিসাের্স সেন্টারের ইন্সট্রাক্টর মােঃ নাজমুল হুদা ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সিএসও কমিটির সদস্য মােঃ রিয়াছাদ আলী। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পরিত্রাণ ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, মহিবালা মুণ্ডা ও মিলন মুণ্ডা। প্রশিক্ষণে ১৫ জন কিশাের কিশােরী আদিবাসী সদস্যরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT