1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

সাটুরিয়ায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

 

 

মোঃ মোশারফ হোসেন(মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

চতুর্থ ধাপের ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র পত্যাহরের শেষ দিনে সাটুরিয়ায় ৫ জন চেয়াম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। আগামী কাল (৭ নভেম্বর) প্রতিক বরাদ্ধ হলে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে নামবেন। ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এ উপজেলায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন, সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান।

 

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাটুরিয়া ইউনিয়ন থেকে আবুল বাশার সরকার, বরাইদের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুলাহ আল মামুন, তিল্লি আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক, দরগ্রামের আ’লীগের বিদ্রোহী প্রার্থী এ্যাডভোকেট মো. মজিবর রহমান ফুকুরহাটি ইউনিয়নের জেলা বিএনপির উপদেষ্টা মো. ফজলুর রহমান সোমবার নিজ নিজ রিটানিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র পত্যাহার করে নেন।

 

সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে আ’লীগের দলীয় নৌকা প্রতীকে ৯ জন। এরা হলেন, বালিয়াটি ইউপিতে মো, রহুল আমিন, সাটুরিয়ায় মো. আনোয়ার হোসেন পিন্টু, হরগজ মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, বরাইদ মো. হারুন অর রশিদ, তিল্লিতে শরীফুল ইসলাম ধলা, ফুকুরহাটিতে মো. আফাজ উদ্দিন, দরগ্রাম ইউপিতে মো. আলিনূর বকস রতন, দিঘলিয়াতে শফিউল আলম জুয়েল ও ধানকোড়া ইউপিতে আব্দুর রউফ।

 

উপজেলার নয় নৌকা প্রতীকের সাথে বিদ্রোহী হয়ে লড়বেন আ’লীগের ২৩ জন প্রাথী। বিএনপি নেতা একজন, জাতীয় পার্টির রয়েছেন ২ জন, জাকের পার্টির ১ জন, জাসদ ছাত্রলীগের ১ জন ও ইসলামিক আন্দোলনের হাত পাখা রয়েছে ২ জন প্রার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT