1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন। নড়াইলে ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজার হত্যার ট্রাকটি বেনাপোল থেকে জব্দ । খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন আহত। শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন।

সাভারের কাউন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী শাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি।

সাভারের কাউন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী শাহাবুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।

 

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

সেখানে তাকে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে কাউন্দিয়া কেন্দ্রীয় বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

 

এর আগে জানাজায় চৌধুরী শাহাবুদ্দিনের

স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মরহুমের বড় ছেলে মোহাম্মদ বাবু,কাউন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তসহ স্থানীয় মুরুব্বীরা।

 

উল্লেখ্য, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নড়াইল জেলায় জন্ম নেওয়া বীর মুক্তিযোদ্ধা চৌধুরী শাহাবুদ্দিন তার স্ত্রী রাশেদা বেগম,ছেলে মোহাম্মদ বাবু,মোহাম্মদ খোকন, মোহাম্মদ সজিব,মেয়ে লাকি বেগম,মনি আক্তার, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তিনি ৮ নম্বর সেক্টরের নড়াইল এলাকায় সেক্টর কমান্ডার ওসমান চৌধুরী এবং পরে মনজুর আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাধ্যক্য বয়সে দীর্ঘ দুইমাস যাবৎ স্ট্রোক করে চিকিৎসকের পরামর্শে প্রথমে হাসপাতালে এবং পরে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল ৭ টায় তিনি মৃত্যুবরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT