1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়।

মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

মাহমুদুল হাসান রনি,মাদারীপুর জেলা প্রতিনিধি ।

 

মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে বিভিন্ন পর্যায়ের স্টোকহোল্ডারদের অবহিত করতে এই কর্মশালা আয়োজন করা হয়।

 

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইলিশের গুরুত্ব বিবেচনায় জেলেদের জীবনমান উন্নয়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করেছেন।

 

এছাড়াও কর্মশালায় বিশদ আলোচনা করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, জেলে প্রতিনিধি, মৎস্যজীবী, জেলে ও প্রকল্পের সুফলভোগী সদস্যবৃন্দ। কর্মশালায় বক্তারা ইলিশ সম্পদের গুরুত্ব এবং ব্যবস্থাপনা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT