1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

বিলাইছড়িতে শান্তি চুক্তি স্বাক্ষরে ২৪ তম বার্ষিকী উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরে ২৪ তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সকালে পল্টন ঘাট হতে র‍্যালীটি শুরু করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কিছুক্ষণ দাড়িয়ে থাকে। এবং পুনরায় সেখান থেকে শিল্প কলা মাঠে এসে র‍্যালীটি শেষ হয়ে শিল্প কলা একাডেমিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ৬ বীর -এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার বিএ – ৭০৩২ লে.কর্ণেল মো: ইসরাত হোসেন পি. এস. সি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।

 

 

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেজর রাজু আহমেদ, ক্যাপ্টেন মো. মাহীর। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে সুনীল কান্তি দেওয়ান,রামাচরণ মার্মা( রাসেল),বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

 

 

 

এবং স্ব- স্ব এলাকার মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বারসহ সেনবাহিনী, পুলিশ ও অন্যান্য বহিনীর সদস্য, নেতা – নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ আরও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী।

 

 

আলোচনা শেষে জোনের পক্ষ হতে ৩ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT