1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ।

গোহাইল ইউ,পি নির্বাচনে ছক্কা বিজয়ী চেয়ারম্যান ফজুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭৭ বার পঠিত

 

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জনপ্রিয় পরপর একটানা ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুকে সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার খাদাশ বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে উপজেলার সাংবাদিকদের মধ্য হতে কর্মরত দৈনিক আমার সংবাদ এবং দৈনিক আজকের জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: নাজিরুল ইসলাম নাজির, দৈনিক দূরন্ত সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দুলাল হোসেন ও দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাবু।

 

বগুড়া জেলা তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন চেয়ারম্যান ফজু। তিনি ৫ই অক্টোবর ১৯৬২ সালে উপজেলার খাদাশ গ্রামের মৃত খয়রাত আলীর স্ত্রী মৃত হামিদা বেগমের কোল অলংকিত করে জন্মগ্রহণ করেছিলেন। নিবিড় নিভৃত পল্লী এলাকায় ধীরে ধীরে তিনি এলাকায় সুখ‍্যাতি অর্জন করে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। পরে তিনি ১৯৯২ সালে উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। তার পর থেকে তিনি এই ইউনিয়নে পরপর একটানা ৬বার নির্বাচিত হয়ে ছক্কা জয়ী চেয়ারম্যানের সুখ‍্যাতি অর্জন করেন। চলতি বছরে ২৮ নভেম্বর ২০২১ ইউ,পি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় বগুড়া জেলা তথা সারাদেশব‍্যাপী এক আলোচনার ঝড় বইছে। এবারের নির্বাচনে তিনি ১০ হাজার ৫শ ২১ ভোট পেয়ে বিপুল ভোটের ব‍্যবধানে ৬ষ্ঠ বারের মত পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন।

 

এসময় শুভেচ্ছা জানাতে এসে রুপিহার গ্রামের মজিবুর রহমানের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে রুবায়েদ বলেন, আমাদের গ্রামে খেলাধুলা করার মত ভালো কোন মাঠ নেই। তাই আমাদের গ্রামে একটি খেলার মাঠের ব‍্যবস্থা নিবেন। তখন নবাগত চেয়ারম্যান তাদের বলেছেন জমি পেলে মাটি ভরাট করে তোমাদের খেলাধুলার ব‍্যবস্থা নিব। তাছাড়াও তোমরা স্কুল মাঠে খেলাধুলার করার জন‍্য প্রয়োজনীয় খেলার সামগ্রী যেকোনো সময় নিতে পারবে। ছাত্রসমাজকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT