1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

গজারিয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর ‘আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

 

ওসমান গনি ,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে অপু (১০) নামে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয় এক প্রাথমি বিদ্যালয়ের ছাত্র ছিলো।

 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখিত এলাকার ফারুক ফকিরের দ্বিতীয় তলার ভাড়াটিয়া মো. জসিম উদ্দিনের ছেলে অপু। তিন ভাইয়ের মধ্যে অপু ছিলো দ্বিতীয়।

 

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় বাবা মায়ের সাথে অভিমান করে বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে রাস্তা দিয়ে এক পথচারী গ্রিলের সঙ্গে অপু কে ঝুলতে দেখে পরিবারের লোকজন কে খবর দেয়।

 

পরে পরিবারের লোকজন গ্রিল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT