1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৭জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নির্বাচনী সহিংসতার মামলার আসামিসহ ১৭জনকে গ্রেফতার করেছে।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক।

 

তিনি বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী সহিংসতার ঘটনায় এ থানায় ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে একটি পুলিশ ও ৩টি মামলার বাদী সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং বাকি ৬টি করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রতিটি মামলায় বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। দুর্গাপুরের উত্তর গোবধা দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে ৭২জনের নামসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে।

একইভাবে বাকি মামলায় আসামীর সংখ্যা বেশি। নির্বাচনী সহিংসতার মামলার মধ্যে মহিষখোচা ইউনিয়নে ২টি, দুর্গাপুরে ৩টি, ভেলাবাড়ীতে ২টি, সারপুকুরে ১টি, কমলাবাড়ীতে ১টি ও সাপ্টিবাড়ি ইউনিয়নে ১টি মামলা। এসব মামলার আসামীদের গ্রেফতারে সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আদিতমারী থানা পুলিশ। এ সময় নির্বাচনী সহিংসতার মামলায় ১২জন, ওয়ারেন্টভুক্ত ২জন ও নিয়মিত মামলায় ৩জনসহ মোট ১৭জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT