1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

সিলেটে তীর শিলংয়ের সামগ্রীসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

ইবান হোসেন সদর(সিলেট) প্রতিনিধিঃঃ

 

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মো. আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল আশিকুর রহমান, কনস্টেবল কামাল মিয়া ও কনস্টেবল বাসু মল্লিকসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তীর শিলংয়ের সামগ্রীসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।এসএমপির কোতয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা মোকামবাড়ী সবুজ সেনা আবাসিক এলাকার একটি পুরাতন পরিত্যক্ত হোটেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী হোসেন (২৩), মো. তাজুল ইসলাম (৩২), মো. আলতাব মিয়া (৩৬), মো. সুমন মিয়া (২১), মো. শাহীন আহমদ (৪৫), মো. কফিল উদ্দিন (৪২) ও মো. শরিফুল ইসলাম শরিফ (৩২)। তখন তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামিগণ অজ্ঞাতনামা আসামিগণের সহযোগিতায় তাদের সহযোগী জুয়াড়িদের সহায়তায় দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে তাস এবং তীর শিলং জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিল। তীর শিলং জুয়ার নেশায় আসক্ত হয়ে দিনমজুর সাধারণ শ্রেণি-পেশার মানুষেরা সর্বশান্ত হচ্ছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT