1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সরকার ঘোষিত নিয়ম মেনে ভেড়ামারা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত। দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল।

ডিবির অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার পৌরসভার চুবড়া রোডের জমজম হাউজের তৃতীয় তলার একটি ফ্লাট থেকে রাজন ফারুক ওরফে রাজন(২৯) নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক রাজন ফারুক ওরফে রাজন হবিগঞ্জ জেলার সদর থানাধীন কোনাবাড়ি গ্রামের মৃত সোয়েব মিয়ার ছেলে।

গত ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যা অনুমান ৬.৩৫ ঘটিকার সময় জেলার চুবড়া রোডের বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, পৌরসভার চুবড়া রোডের একটি বাসায় ফেন্সিডিল বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ রাজন ফারুক ওরফে রাজন কে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ।

তিনি আরো জানান, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT