1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

সাটুরিয়ায় রাস্তার কাজে নিম্নমানের খুয়া ব্যবহার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ ও দরপত্র অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসীর চাপের মুখে বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

 

সাটুরিয়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, বালিয়াটি জমিদার বাড়ি থেকে রামকৃষ্ণ পর্যন্ত সড়কের পুনঃসংস্কারের কাজটি করছে খান এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে আসেন। কেন কাজ করছেন না জিজ্ঞেস করলে তারা জানান, খোয়া ভালো না, তাই কাজ করতে দিচ্ছেন না এলাকার লোকজন।

 

স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ বলেন, এই সড়কে যে খোয়া দিয়ে কাজ করছে তা ভালো মানের নয়। এটি অত্যন্ত নিম্ন মানের।

 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এ এফএম তৈয়াবুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের আনা ট্রাক ভর্তি নিম্নমানের নির্মাণসামগ্রী ফেরত পাঠানো হয়েছে। ভালো মানের নির্মাণসামগ্রী ও দরপত্র মোতাবেক সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT