1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

সাটুরিয়ায় ৬ ছানা কারখানার মালিককে অর্থদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৮০ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করার অপরাধে ৬ কারখানার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করে।

 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা দড়গ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষকে ২০, দড়গ্রাম ঘোষ পাড়ার অজিত ঘোষকে ১৫ এবং বিমল ঘোষকে ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় অর্থদন্ড প্রদান ও আদায় করেন।

 

একই ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দড়গ্রাম ঘোষ পারার রমেষ গোষ, খুশী মোহন ঘোষ এবং ঋৃণ কুমার ঘোষ কে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন।

 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা বলেন, এরা সবাই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দুধ থেকে ছানা তৈরি করে আসছিলেন। এদের সবাইকে প্রাথমিক ভাবে সাবধান করে দেওয়া হয়েছে এবং যারা ডোবায় ছানা ঠান্ডা করে তাদের আগামী ৪ দিনের মধ্যে হাউজ তৈরি করতে নির্দেশ দিয়েছি। অন্যথ্যায় পূনারায় তাদের কারখানায় অভিযান পরিচালনা করা হবে।

 

উল্লেখ্য অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি নিয়ে একটি স্বচিত্র পতিবেদন গতকাল এসএ টিভিতে প্রচার হওয়ার পরে প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT