1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

চুকনগর নৌকা মার্কার পদপ্রার্থীকে বিজয়ী করার উদ্দেশ্যে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৭০ বার পঠিত

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের নৌকা মার্কার পদপ্রার্থী এডভোকেট প্রতাপ কুমার রায়কে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় গতকাল সন্ধ্যে ৬টার সময় ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে। উক্ত সভা সভাপতিত্ব করেন ৫নম্বর আটলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান দুলু, উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ডুমুরিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক- জি এম ফারুক হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৫নম্বর আটলিয়া ইউনিয়নের সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ, সরদার অহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার যুবলীগের আহবায়ক,প্রভাষক গোবিন্দ ঘোষ , মাস্টার সিরাজুল ইসলাম, মোসলেম উদ্দিন মোড়ল, আমজাদ হোসেন মোড়ল, আবু দাউদ মোড়ল,ইকবাল হোসেন সালাম,বিশ্বজিৎ কুমার মজুমদার জাকির হোসেন মিল্টন, নাজমুল ইসলাম, ফয়সাল হোসেন, জুরায়ের হোসের সুমর, আব্দুল্লাহ আল মামুন ,মাহাবুর আলম সোহাগ, নাজমুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম বাবুসহ ৫নম্বর আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করে সরদার শরিফুল ইসলাম। উক্ত সভায় বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কা প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে,মনে রাখতে হবে নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা এই মার্কা ব্যক্তির নয়, আমরা প্রস্তুতি গ্রহণ করি কিভাবে নৌকা মার্কাকে বিজয়ী করা যায়। নৌকা পরাজিত হলে আওয়ামী লীগ পরাজিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT