1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

কানাইঘাটে মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছেলেও ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

এম এ রশীদ সিলেট থেকে।

 

কানাইঘাটে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রবাসী এক ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। একইদিনে ৬ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর ) উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামে বার্ধক্যজনিত রোগে মারা যান জয়গুন নেছা নামের আশি উর্ধ্ব এক নারী। তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় প্রবাসে থাকা ছেলের কাছে। মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আকুনি গ্রামের জয়গুন নেছা (৮০)। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে সৌদি আরবে থাকা ছেলে মামুন রশীদ শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন। এসময় তাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সম্পর্কে নিকটাত্মীয় মুফতি ইবাদুর রহমান বলেন, মাকে খুব বেশি ভালোবাসতেন ছেলে মামুন রশীদ। একসঙ্গে দুজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। মহান আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করেন।’

 

তিনি আরও জানান, তিন ভাইয়ের মধ্যে মামুন রশীদ পরিবারের মেজো সন্তান ছিলেন। বেশ ক’বছর থেকে তিনি সৌদি আরবে থাকেন। এ বছর দেশে আসার কথা থাকলেও তার সে ইচ্ছা আর পূরণ হলো না।’ শেষ দেখা হলোনা মায়ের সঙ্গে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT