1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

জুড়ী থানার নব-নির্মিত ভবন উদ্বোধনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। যেভাবে জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মুল করা হয়েছে সেভাবে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সাথে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। তবেই যুবশক্তিকে কাজে লাগিয়ে কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য অর্জন হবে। ‘মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে আমাদের সব অর্জন ঠিকঠাকমতো চলছে। অচিরেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব।’ পুুলিশের সকল পর্যায়ে যথেষ্ট পরিবর্তন লক্ষণীয়। পুলিশ আজ মানবিক পুলিশে পরিণত হয়েছে। তারা কোভিডের সময় এর সাক্ষর রেখেছে। যখন সন্তান তার বাবার লাশের কাছে যায়নি তখন পুলিশই প্রথম এগিয়ে এসে দাফন কাফন করেছে।’

 

তিনি শনিবার (৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট নবনির্মিত থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিদেশে বসে যারা সাইবার ক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে, তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পথ হারাইনি বলে এই মহামারি আমরা সফলভাবে মোকাবেলা করতে পেরেছি। ফলে কৃষি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়েনি।’

 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবেশমন্ত্রীসহ অতিথিবৃন্দ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম রচিত ‘একটি আধুনিক থানার জন্মকথা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

 

সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, নেছার আহমদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT