1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রাঙ্গামাটিতে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।।

“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” “মুজিব বর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ অক্টোবর) বিকালে মারী স্টোডিয়ামে রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ভলিবল ও ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

 

রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মারুফ আহম্মেদ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, এডভোকেট মামুনুর রশিদ মামুন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

ভলিবল খেলায় জেলা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনাম জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল খেলায় জেলা প্রশাসন বনাম রাঙ্গামাটি পৌরসভা সহ মোট ৪টি দল অংশ নেয়। এতে ভলিবল খেলায় জেলা ক্রীড়া সংস্থার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে ফুটবল খেলায় জেলা প্রশাসন ২ – ১ গোলে পৌরসভাকে পরাজিত করে জেলা প্রশাসন দল চ্যাম্পিয়ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT