1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

লালমনিরহাট পৌরসভার মেয়রের উদ্যোগে লালমনিরহাট সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

ডেঙ্গু’র প্রাদুর্ভাব ও করোনা থেকে রক্ষা পেতে পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে আসছেন, লালমনিরহাট পৌরসভার দায়িত্বভার নেয়ার পর থেকেই এ রকম অনেক কাজ করে আসছেন। এরই অংশ হিসেবে শনিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সদর হাসপাতাল চত্ত্বর পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন ৩০জন থেকে ৩৫জনের একটি পরিচ্ছন্ন কর্মীর দল নিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে কর্মীদের দুই ভাগে বিভক্ত করে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম নিজে উপস্থিত থেকে পরিচালনা করেন। পরিচ্ছন্ন কর্মীদের সাথে থেকে কাজে উৎসাহ দেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। লালমনিরহাট সদর হাসপাতাল এলাকায় জমে থাকা নোংরা পানি, ড্রেন, বাগানসহ আশ-পাশ এলাকা পরিস্কার করে লালমনিরহাট পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।

 

লালমনিরহাট সদর হাসপাতাল এলাকার চায়ের দোকানদার ভোজন বলেন, পরিস্কার-পরিছন্ন অভিযান পরিচালনা করার জন্য মেয়রকে অনেক ধন্যবাদ। কেননা সদর হাসপাতালের বাহির ভিতর সব সময় অপরিস্কার থাকে। তাই আমাদের দাবি মাসে অন্তত ১বার এই অভিযানটি পরিচালনা করা হউক।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রভাব এড়াতে ও করোনা থেকে মুক্তি পেতে শুধু হাসপাতাল নয়, যেখানে ময়লা আর্বজনা স্তুপ থাকবে সেখানেই এ অভিযান পরিচালনা করা হবে।

 

তিনি আরও বলেন, পৌর এলাকাকে পরিস্কার রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, এটি ভালো উদ্যোগ, যেহেতু লালমনিরহাট সদর হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর সংকট রয়েছে তাই আমাদের জন্য এটি সহায়ক হবে। আশাকরি এমন কাজ অব্যাহত থাকবে। মহৎ এই উদ্যোগ নেওয়ার জন্য পৌর মেয়র রেজাউল করিম স্বপনকে ধন্যবাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT