1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া । বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক। খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ। শ্যামনগরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন। বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত । হরি নদীর শাখা খাল খননের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ। খুলনায় হামের টিকাদান কার্যক্রম সোমবার থেকে। কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ।

হবিগঞ্জে গউছসহ বিএনপির ৪৮ নেতাকর্মীর জামিন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ২৬৪ বার পঠিত

হবিগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দায়েরকৃত ৪টি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। একই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ৪৮ নেতাকর্মী জামিন পেয়েছেন।

আজ রোববার (২০ জানুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামীপক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট মাসুদ রানা, এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, এডভোকেট শামছুল ইসলাম ও এডভোকেট হারুনুর রশিদ।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুল ভোট কেন্দ্র, যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শহরতলীর তেতৈয়া ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের লোকজন বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

ওই ৪টি মামলায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী জি কে গউছ, তার ছোট ভাই জি কে গাফফার, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক হেলাল, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, ইউপি মেম্বার ছামিউন বাছিত, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়া আক্তার রাখি, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম ও সার্কুলেশন ম্যানেজার শাহজাহান মিয়াসহ ৪৮ নেতাকর্মী রবিবার হাইকোর্টে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT