1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ফেনীর আমতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ প্রতিষ্ঠানের জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার পঠিত

ইউসুফ মুন্সী (ফেনী সদর)প্রতিনিধিঃ

ফেনীর আমতলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদ না থাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার আমতলী বাজারে এক অভিযান পরিচালনা করে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।

 

সোহেল চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনী সদর উপজেলার আমতলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের ‘মা মেডিকেল হল’ ফার্মেসিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একই সময়ে বাজারের আলী ব্রেড এন্ড কনফেকশনারিতে উৎপাদিত পণ্যের মোড়কে তারিখ ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত

ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT