1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নে নৌকার মাঝি হিসাবে হাফিজুল ইসলাম জুয়েল কে চেয়ে জনসংযোগ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

শাহদত তালুকদার শেরপুর প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে শোডাউন করেন হাফিজুল ইসলাম জুয়েল।

 

শেরপুরের নালিতাবাড়ী বুধবার ৬অক্টোবর সকালে উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে নেতাকর্মী এবং সমর্থন ভোটারদের সাথে নিয়ে বৈশাখী বাজার থেকে শুরু করে ইউনিয়ন ব্যাপী কয়েকশো অটোরিস্কা ও মোটরবাইক নিয়ে গনসংযোগ করেছেন তরুণ সমাজ সেবক, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য মোঃ হাফিজুল ইসলাম জুয়েল।

 

এলাকাবাসী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন তার পিতা নুরুল ইসলাম মাস্টার সফলতার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।তিনি ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠিত সভাপতি। এমন বাবার সন্তান হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাফিজুল ইসলাম জুয়েল কে আমরা আমাদের এলাকার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

 

এলাকাবাসী আরোও বলেন, দীর্ঘদিন যাবত আমাদের সুখ দুঃখে আমাদের পাশে থেকে জুয়েল কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় গরিব দুখি মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা জুয়েলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।

 

হাফিজুল ইসলাম জুয়েল বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী মহোদয়ের হাতকে শক্তিশালী ও উন্নয়নমূলক কাজ গুলো আরো গতিশীল করতে। ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি ইউনিয়নবাসীর শাসক নয় সেবক হতে চাই।

 

তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ, দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশাকরি দল আমাকে নিরাশ করবে না।

রামচন্দ্রকুড়া ইউনিয়নে বর্তমান তিনজন প্রার্থী আলোচনায় রয়েছেন। বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, আমানুল্লাহ বাদশা, হাফিজুল ইসলাম জুয়েল।

এলাকাবাসী বা দলীয় নির্দেশনা অনুযায়ী গুঞ্জন উঠেছে দলের সিদ্ধান্ত অনুযায়ী যদি মনোনয়ন দেয় তাহলে হাফিজুল ইসলাম জুয়েল পাই। কারন হাফিজুল ইসলাম জুয়েল নৌকার বিপক্ষে কখন নির্বাচন করে নাই।আর দল এবার সিদ্ধান্ত নিয়েছে যারা নৌকার বিদ্রোহী নির্বাচন করেছে তাদের নামের তালিকায় না রাখা।

এই দিকে বর্তমান চেয়ারম্যানও আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে জনসংযোগ করে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT