1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

সিলেট ওসমানী হাসপাতালে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

এম এ রশীদ, সিলেট থেকে।

 

সিলেট ওসমানী হাসপাতালে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, এসব যন্ত্রপাতির কোন কার্টন বা বক্স এখন পর্যন্ত খোলাই হয়নি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির সাথে আলাপকালে এমন বিস্ময়কর তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রি. জে. ব্রায়ান বঙ্কিম হালদার।

তিনি আরো জানান, টেকনিশিয়ান সংকটের কারণে এই সব যন্ত্রপাতি ছুয়েও দেখা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ওসমানী হাসপাতালের পরিচালকের এমন বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী টাকা খরচ করে বিদেশ থেকে যন্ত্রপাতি আনাবেন আর এগুলো এভাবে পড়ে থাকবে বছরের পর বছর? মানুষের কল্যাণে কাজে লাগবেনা? এটা আমি ভাবতে পারিনা।

 

‘ওসমানীতে পড়ে আছে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া সেই আইসিইউ অ্যাম্বুলেন্স’ কোটি টাকারও বেশি মুল্যের এই আইসিইউ অ্যাম্বুলেন্স বছর খানেক ধরে পড়ে ছিলো অব্যবহৃত অবস্থায়।

এটি ব্যবহার না করার যে কারণ বলছেন কর্তৃপক্ষ তা হাস্যকর। ব্যবহারের গাইডলাইন বা নির্দেশনাই দেয়নি স্বাস্থ্য অধিদফতর সেজন্য এটি ব্যবহার করা যাচ্ছে না।

ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়টির উদ্ধৃতি দিয়ে বলেন, একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং টেকনিশিয়ান না থাকার অজুহাতে এক বছর পরিত্যাক্ত গাড়ির সাথে ফেলে রাখা হয়েছিলো, এ ধরনের কাজ কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। এইসব অ্যাম্বুলেন্স এবং সরকারের দেয়া সকল ইকুইপমেন্ট জনকল্যানে ব্যবহার করতে হবে। বিষয়টি নিশ্চিত করতে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নজর রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রীর বিদায়ের আগ মুহূর্তে সিলেট ওসমানী হাসপাতালের পরিচালক ব্রি. জে. ব্রায়ান বঙ্কিম হালদার তার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জানান টেকনিশিয়ান সংকটের কারণে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সিলেট ওসমানী হাসপাতালে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT