1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

সাপাহার ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক-২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২০১ বার পঠিত

স্টাফ রিপোটারঃ

নওগাঁর সাপাহারে ছিনতাই হওয়ার ৭২ ঘন্টার মধ্যে একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ। এঘটনায় মো. আব্দুল আলিম (৩০) ও মো. শহিদুল ইসলাম ওরফে শাহালাল (২৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন গ্রামের মৃত এজাবুল হকের ছেলে মো. আব্দুল আলিম ও একই উপজেলার গোপালনাগর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে শাহালাল বলে জানাগেছে।

 

বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে এক প্রেসব্রিফিংএ সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ও খঞ্জনপুর মাঝামাঝি খেড়ুন্দা রাস্তার মোড় হাতে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার দিক নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট এলকায় রাতভর অভিযান পরিচালনা করে জড়িত সন্দহে মো. আব্দুল আলিম ও মো. শহিদুল ইসলাম ওরফে শাহালাল নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে সাপাহার হতে ছিনতাই হওয়া বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোটরসাইকেল ছিনতাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালত সোপর্দ করা হয়েছে। এঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার তৎপরতা চলমান রয়েছে বলেও প্রেস ব্রিফংএ জানান সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।

 

উল্লেখ্য, একই ঘটনায় সোমবার দিনগত রাতে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া হতে ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে আকতার হোসেন (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT