1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

বিলাইছড়িতে ইউপি নির্বাচনে এযাৎ শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৭ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২১৭ বার পঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি(রাঙ্গামাটি)­প্রতিনিধি- বিলাইছড়িতে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চলছে দৌড়ঝাঁপ । আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন সহ এই পর্যন্ত তিন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিস।

 

তারা আরও জানান, বিলাইছড়ি ইউনিয়নে ২ জনের মধ্যে ১ জন হলো আওয়ামীলীগের ভুবনজয় তঞ্চঙ্গ্যা অন্যজন সুনীল কান্তি দেওয়ান। আর কেংড়াছড়ি ইউনিয়নে ২ জনের তারমধ্যে একজন সমতোষ চাকমা আরেক জন অমর জীব চাকমা এবং ৩নং ফারুয়া ইউনিয়নের ৩ জনের মধ্যে ১ জন হলো আওয়ামী লীগের বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,আরেক জন জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা।অন্যজন হলো তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলে জানা যায়।

 

আর সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৮ জন এবং সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩৫ জন।

আজ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা তাদের দলের নেতাকর্মী ও সমর্থনকারীদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দেখা যায়।

অন্যদিকে স্বতন্ত্র বা অন্য প্রার্থীরাও তাদের সমর্থন ও প্রস্তাব কারীকে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ যে,২য় দফায় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করলে, বিলাইছড়িতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কে হবেন আগামী দিনের উন্নয়নের কর্ণধার।যোগ্য প্রার্থী খোঁজে বাছাই করে ব্যালটের মাধ্যমে রায় দিবেন এলাকার জনগণ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT