1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রাঙ্গামাটি সদর উপজেলায় নতুন ইউএনও’র যোগদান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।।

 

রাঙ্গামাটি সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন নাজমা বিনতে আমিন। তিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদায়ী ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা নিকট থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। অপরদিকে বিদায়ী ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

 

নতুন কর্মস্থলে যোগদানে ইউএনও নাজমা বিনতে আমিনকে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। এছাড়া প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT