1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী অস্ত্রসহ আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে অস্ত্র ও গুলিসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী

নাজিম উদ্দিন এর দেহরক্ষী রাকিব ওরফে কমান্ডো (২৬) নামের এক সন্ত্রাসীকে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এর পূর্বহাটী চেয়ারম্যান বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদ খান।

 

এব্যাপারে উপ-পরিদর্শক জাহিদ খান জানান, বুধবার সন্ধ্যায় একজন কনস্টেবলকে সাথে নিয়ে তার মটর বাইকে করে হেমায়েতপুর পূর্বহাটী চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সেখানে অনেক মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যান। তখন ওই জটলা থেকে এক যুবক পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে ধরে ফেলার পর তার দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলি সহ একটি পিস্তল পাওয়া যায়। পরে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। এসময় অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

আটক যুবক রাকিব ওরফে কমান্ডো আসন্ন ইউপি নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন এর দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়েছে। এব্যাপারে সাভার মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT