1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

স্কুলছাত্রকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২১১ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন (নাটোর প্রতিনিধি)।

নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্র মুর্শিদকে আত্মহত্যায় প্ররোচনাকারী ইউপি সদস্য মো. সেলিম ও তার দুলাভাই আনিসুর রহমানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় নাটোরের গুরুদাসপুর আমলী আদালতে গত সোমবার ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মুর্শিদের বাবা ফজলুল হক।

জানা যায়, উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের কৃষক ফজলুর রহমানের ছেলে ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মুর্শিদ (১৪) এর সাথে প্রতিবেশী আনিসুর রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনা জানতে পেরে মেয়ের বাবা আনিসুর রহমান ও মামা ইউপি সদস্য মো. সেলিম তাকে তার মা বাবার সামনে অপমান করে এবং মারপিটের হুমকি দেয়। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মুর্শিদ বিষপান করে এবং চিকিৎসাধীণ অবস্থায় ১অক্টোবর মারা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুর্শিদের মৃত্যুর খবর শুনে ইউপি সদস্য সেলিম ও আনিসুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন মজিবর রহমান, বেলায়েত হোসেন, মহাসিন আলী, আসকান হোসেন প্রমুখ। মুর্শিদের মা-বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে মারপিট করা হয়েছে তাই ক্ষোভে দুঃখে সে বিষপানে আতœহত্যা করেছে। তার এই অকাল মৃত্যুর জন্য দায়ীদের ফাঁসি চাই।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর মুর্শিদ একটা মেয়েকে প্রেম নিবেদন করে আসছিলো। এ ঘটনায় মেয়ে পক্ষ হয়তো ছেলেটাকে অনুশাসন করেছে। তারপরে ছেলেটা বিষপান করার ৮দিন পরে মারা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT