1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

শ্রেষ্ঠ নিবন্ধনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল বারশত ইউনিয়ন পরিষদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২২৯ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জেলায় শ্রেষ্ঠ নিবন্ধনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সম্মাননা গ্রহণ করেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। চট্টগ্রাম জেলা প্রশাসক মো.মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও স্থানীয় সরকার বিভাগ,চট্টগ্রামের পরিচালক মো.মিজানুর রহমান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো.ইলিয়াছ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফর নাহার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগ,চট্টগ্রামের উপ-পরিচালক মো.বদিউল আলম। আলোচনা শেষে শ্রেষ্ঠ নিবন্ধনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহের হাতে তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT