1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

অদম্য মাদারীপুর” এর আয়োজনে পুরস্কার বিতরণ ও সন্মাননা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

মাহমুদুল হাসান রনি,মাদারীপুর জেলা প্রতিনিধি।

 

মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অদম্য স্বেচ্ছাসেবী সন্মাননা ২০২০ প্রদান করা হয়েছে।

 

বুধবার( ৬ই অক্টোবর) বিকালে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দেখাও তোমার প্রতিভা,মাদারীপুর সম্পর্কে কতটুকু আছে জানা” শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।এতে প্রথম হয়েছে আব্দুর রহমান, দ্বিতীয় হয়েছে তাসলিমা আক্তার, তৃতীয় হয়েছে মোঃ ইউসুফ এবং রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাদিজা হাওলাদার, দ্বিতীয় হয়েছে মাহমুদা আক্তার, তৃতীয় হয়েছে ফাতেমা আক্তার।এছাড়াও শেলিনা বেগম,মাহবুব হাসান, ফয়সাল মেহেদী,তাওহীদ সরকার,খাদিজা হাওলাদার, সবুজ বাড়ৈই, ইমন মল্লিক, সায়ন আহমেদ কে অদম্য সেচ্ছাসেবী সম্মাননা ২০২০ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুদ্দিন গিয়াস ।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক রকিবুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদম্য মাদারীপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মাদবর।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার,সদস্য ফাতেমা আক্তার সহ অদম্য মাদারীপুর এর অদম্য সেচ্ছাসেবকগন।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT