1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

শাজাহানপুরে মাঝিড়া বাজার সড়ক উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৭৬ বার পঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ দিনের অবহেলিত মাঝিড়া বাজার সড়ক উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

 

জানাগেছে, ঢাকা-বগুড়া মহাসড়ক (NHW) হতে সাজাপুর কাগজিপাড়া ভিতর দিয়ে মাঝিড়া বাজার সড়ক দীর্ঘ ৩০ বছর ধরে সাজাপুর কাগজিপাড়া, মৎস্য আড়ৎ, মাঝিড়া বন্দর এলাকার হাজার হাজার মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু হস্তক্ষেপে রাস্তা নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।

 

বুধবার (০৬ অক্টোবর) বেলা ১১ টায় মাঝিড়া বাজার সড়ক উন্নয়নের ফলক উন্মোচন ও কার্পেটিং কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

এসময় উপস্থিত উপজেলা সহকারী প্রকৌশলী হাসান আলী, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবলু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম ঠান্ডা, মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন, চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছাত্তার, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক রুবেল মন্ডল, সদস্য শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা, মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মাঝিড়া ইউপি সদস্য শফিকুল ইসলাম, জাহিদুর ইসলাম, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, দোলোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT