1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

শালিখায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার, শালিখায় কৃষকলীগ নেতা তৈয়ব আলীর(২৭) উপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী তৈয়ব আলী উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭ টায় আহত তৈয়েব আলী শালিখা উপজেলার দেওয়াডাঙ্গা গ্রাম থেকে নিজ গ্রাম কাঠোরে যাওয়ার পথে শরশুনা নামক গ্রামে পৌঁছালে আকস্মিকভাবে কয়েকজন যুবক তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে সে জ্ঞান হারিয়ে ফেলে পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত তৈয়েব আলীর ভাই রশিদ জানান, আমি গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, আমার বড় ভাই মালটা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমরা বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি এবং আমাদের উপর বারবার হামলা চালানো হচ্ছে তিনি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT