1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

সংবাদ প্রকাশের পর, সোহাগ চেয়ারম্যানের হস্তক্ষেপে নির্মাণ হল ভাঙ্গা কালভার্ট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টোর:

নোয়াখালীর চাটখিল উপজেলায় রয়েছে ৯ টি ইউনিয়ন। আর ৯ টি ইউনিয়নের মধ্যে নোয়াখলা ইউনিয়ন পরিষদ একটি অন্যতম আলোচিত ইউনিয়ন। উপজেলার এই ইউনিয়নটি প্রত্যন্ত অঞ্চলে হলেও এর চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সোহাগের কর্মদক্ষতায় সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়ন হওয়ার বিষয়টি ইউনিয়নবাসীকে আকৃষ্ট করেছে।

 

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, নোয়াখাল ইউনিয়নের পূর্বাঞ্চলের কড়িহাটি বাজার সংলগ্ন একটি কার্লভাট ভেঙ্গে পড়ায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে কালভার্টি পুনরায় নির্মানের কাজ করাচ্ছেন ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সোহাগ। এসময় দেখা যায়, গ্রামবাসীর সঙ্গে চেয়ারম্যান এবং ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ওই সড়কের সার্বিক ব্যাবস্থাপনা নিয়ে আলাপচারিতায় মেতে রয়েছেন। আর ইউপি চেয়ারম্যান নিজেই ওই কালভার্টের নির্মাণ কাজ তদারকি করছেন।

 

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে বিপুল জনসমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মোঃইব্রাহিম খলিল সোহাগ ইউনিয়নবাসীর প্রিয়মুখ ও গণমানুষের নেতা হয়ে উঠেছেন। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে ইউনিয়ন এলাকার উন্নয়ন তথা সরকার ঘোষিত প্রতিটি প্রকল্পের কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম হওয়ায় ০৮ নং নোয়াখলা ইউনিয়ন ছাড়াও সমগ্র উপজেলা জুড়ে রয়েছে ইউপি চেয়ারম্যান মোঃইব্রাহিম খলিল সোহাগ সুনাম।

 

এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে কাড়িহাটির বাসিন্দা মেহেদী হাসান বলেন, আমাদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সোহাগ একজন ভালো মানুষ, অনেক পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত প্রাণ একজন ব্যাক্তি। তিনি শুধু এলাকার চেয়ারম্যানই নন, তিনি একজন সমাজসেবক ও জনবান্ধব এক অভিভাবক।

 

ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সোহাগ জনবান্ধব ও বিচক্ষণ চেয়ারম্যান উল্লেখ্য করে ব্যবসায়ী রফিক মিয়া বলেন, নোয়াখলা ইউনিয়ন পরিষদ এলাকায় বর্তমান শিক্ষার হার প্রতি বছরই শিক্ষার হার আনুপাতিক হারে বাড়ছে। আর এই ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন।

 

অনুসন্ধানে জানা যায়, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সোহাগ দলমত নির্বিশেষে সকলের কাছে অত্যন্ত আস্থাভাজন একজন চেয়ারম্যান।

 

স্থানীয়রা আরো জানায়, ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল সোহাগ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নিবাচিত হওয়ার পর থেকে আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত রেখেছেন। এই উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে বলে ইউনিয়নবাসী মনে করেন।

 

ইউপি চেয়ারম্যান বলেন, নোয়াখলা ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য”। ইউনিয়নবাসীর মধ্যে বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ ও অনলাইনে জন্ম নিবন্ধন সংক্রান্ত সচেতনতা সৃষ্টিতে এলাকার সার্বিক উন্নয়নে নানা বিষয়ে আলোচনার মাধ্যমে গৃহীত পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা জনপ্রতিনিধি হিসেবে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT