1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

গাজীপুর থেকে অপহৃত শিশু সরিষাবাড়ী থেকে উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

৯৯৯ নম্বরে কল পেয়ে গাজীপুরের তেলির চালা মৌচাক থেকে অপহৃত বায়েজিদ (৬) নামে এক শিশুকে উদ্ধার করেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। গত বুধবার (৬ অক্টোবর) দুপুরে উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দি তদন্ত কেন্দ্রের গত মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ নম্বরের কল থেকে শিশু অপহরণের একটি সংবাদ আসে। পরে এসআই সোহাগ ও এএসআই মেহেদী মাসুদের নেতৃত্বে

পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নামক গ্রামের সেলিম রেজার বাড়ি থেকে শিশু বায়েজিদকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। শিশুটির পরনে ছিল লাল রংয়ের গেঞ্জি এবং কালো রংয়ের হাফ প্যান্ট। গায়ের রং শ্যামলা।পরবর্তীতে বুধবার দুপুরে তার পরিবারের কাছে শিশু বায়েজিদকে হস্তান্তর করা হয়।

 

অপহৃত শিশুটির মা ডলি বেগম জানান, শাহাজাদপুর উপজেলার গালাই ইউনিয়নের চারুটিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী তিনি। স্বামী মরে যাওয়ায় সংসার চালাতে ডলি বেগম শিশু বায়েজিদকে নিয়ে কালিয়াকৈর মৌচাকের তেলিচালা নামক এলাকায় চাকুরী করেন এবং সেখানেই বসবাস করেন। হঠাৎ মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম নামে পাশে বাসায় বসবাসরত এক ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে অপহরণ করেন। পরে অনেক খোজাঁখুজির পর সংবাদ পান তার ছেলেকে উদ্ধার করেছেন সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রর দায়িত্বরত পুলিশ। পরে বুধবার দুপুরে তার ছেলেকে বুঝে পান এবং এ ঘটনায় দোষী ব্যক্তির দৃষ্টান্ত শাস্তি দাবি করেন তিনি।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT