1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ নভেম্বর ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২২৭ বার পঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি(রাঙ্গামাটি)­প্রতিনিধি:-বিলাইছড়ি উপজেলার মোট ৪ টি ইউনিয়ন থাকলেও তারমধ্যে নির্বাচন হচ্ছে ৩ টি ইউনিয়নে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর ২০২১ ইং তারিখে অনুুুষ্ঠিত হবে জানান উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো.আমিনুল ইসলাম এবং কেংড়াছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নিখিলেশ চাকমা। ইউনিয়ন গুলো হল- ১ নং বিলাইছড়ি, ২ নং কেংড়াছড়ি ও ৩ নং ফারুয়া ইউনিয়ন।

 

রিটার্নিং কর্মকর্তারা আরো জানান, প্রজ্ঞাপন না আসার কারণে একই তারিখে নির্বাচন হচ্ছে না ৪ নং বড়থলি ইউনিয়ন। প্রজ্ঞাপন আসলে জানা যাবে বলেও জানান।

 

তাই ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন২০২১/­অনুষ্ঠানের জন্য সময়সূচি বিজ্ঞপ্তি অনুযায়ী-

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর রবিবার। মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর বুধবার । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর মঙ্গলবার । ভোট গ্রহণ তারিখ ১১ নভেম্বর বৃহস্পতিবার।

 

উল্লেখ্য যে,২য় ধাপে ৪৪৮ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ঘোষণা করা হলে রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক ৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রি.১৫ আশ্বিন ১৪২৮ বাং তারিখে -১৭. ০৩.৮৪০০.০০০ .৪১.০০৪.২১.২৬৪ প্রজ্ঞাপন মূলে স্বানীয় সরকার( ইউনিয়ন পরিষদ)নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী সময়সূচী প্রজ্ঞাপন জারি করা হলে-

 

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা ১ নং বিলাইছড়ি ৩ নং ফারুয়া এবং ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারপ্রার্থীগণ এ নির্বাচনে অংশগ্রহন করবেন।

অন্যদিকে, বিভিন্ন দলের প্রার্থীরা দল থেকে মনোনয়ন পেলেও আজ সকাল পর্যন্ত ১ জন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা মেম্বার ও ওয়ার্ডসহ মোট ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT