1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

রশিদ নগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ভুল চিকিৎসায় হামিদা আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে নিহতর স্বামী শাহালমের অভিযোগ।

 

সোমবার ২৭ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে বর্ণিত ইউনিয়নের স্বাস্থ্য কল্যাণ কেদ্রে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, বর্ণিত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হামিরপাড়া এলাকার শাহালমের স্ত্রীর অন্তঃসত্ত্বা প্রসব বেদনা উঠলে ঐ রাতে রশিদ নগর ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেদ্রে নেয়া হয়। এসময় কর্তৃপক্ষ ডাক্তার জান্নাতুল ফেরদৌস ঝুখকা নরমাল ডেলিভারি কথা বলে দশ হাজার টাকা দাবী করেন।

 

এ সময় রোগীর স্বজনরা উপায়ন্তুর না দেখে কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করে পুবালীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেয়। হাসপাতালের ডা. জান্নাতুল ফেরদৌস ঝোনকা অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর সন্তানের জন্ম দেয়।

 

নবজাতক সুস্থ থাকলেও প্রসূতি হামিদার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালের ডাক্তার তার ক্ষরণ নিয়ন্ত্রণ করতে পারেন না। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ জানানো হয় প্রসূতিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। দিনমজুর শাহালম প্রসূতিকে অ্যাম্বুলেন্সে নিয়ে ঈদগাঁও মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু হয়েছে বলে জানান।

 

নিহতের স্বামী জানান, ক্লিনিকের ডাক্তার তার স্ত্রীকে নরমাল ডেলিভারি করবে বলে দশ হাজার টাকা দাবী করেন। আমি টাকা দিয়ে নরমাল ডেলিভারি করতে বলি। রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে তারা তার স্ত্রীকে কক্সবাজার নিতে বলে জানান। এসময় রোগির রক্তক্ষরণ হতে থাকায় ঈদগাঁও মেডিকেলে নিয়ে আসলে আমার স্ত্রী মৃত্যু হয়েছে বলে জানান।

ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 

অভিযুক্ত স্বাস্থ্য কল্যাণ কেদ্রের ডা. জান্নাতুল ফেরদৌস ঝুখকা বলেন, সোমবার রাত ৯ টার দিকে এক প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসে ওর স্বজনরা। এসময় সিজার দেখে প্রসূতিকে রামু উপজেলা হাসপাতালে রেপার করি।এসময় স্বজনদের জোরাজুরিতে চিকিৎসা করতে বাধ্য হয়। চিকিৎসা করার সময় কোন ধরনের দূর ঘটনা ঘটলে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেদ্র কর্তৃপক্ষ দায়িত্ব নিবে না মর্মে লিখিত অঙ্গিকার নামা করা হয়েছে।পরে স্বজনরা ঈদগাঁও মেডিকেলে নিয়ে গেলে ঐ প্রসূতির মৃত্যু হয়েছে বলে শুনেছি।

 

এবিষয়ে রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহালমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ ডাক্তার রোগীর থেকে দশ হাজার টাকা দাবী করে রোগীর স্বজনরা দশ হাজার টাকা দিতে না পারাই চিকিৎসাতে অবেলা করে ডাক্তার এতে রোগীর মৃত্যু হয়।তিনি আরও জানান, এ ডাক্তারের বিরুদ্ধে এক ডজন বেশি অভিযোগ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT