1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৪১ বার পঠিত

রংপুর সিটি মেয়রের কক্ষে গুলির শব্দ, থানায় জিডি করলেন মেয়র

 

 

রিয়জুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র কক্ষে পিস্তল থেকে গুলি বের হওয়ার ঘটনা ঘটেছে। যদিও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সময় কক্ষে থাকা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা খতিয়ে দেখতে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। এনিয়ে থানায় একটি সাধারন ডায়েড়ি করেছেন মেয়র।

 

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, মঙ্গলবার দুপুওে সিটি কার্যালয়ে তার সাথে দেখা করতে আসেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক। কথা বলার একপর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে তার লাইসেন্সকৃত পিস্তল নিচে মেঝেতে পড়ে যায়। এতে শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। মেয়র আরো বলেন, শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে মোজাম্মেল হক জানিয়েছেন, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। ১৯৮০ এর দশকের তৈরি পিস্তলটিতে অসাবধানতাবশত সেখানে একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এসময় কক্ষে একটি বেসরকারি সংস্থা আয়োজিত ছায়া সংসদের কার্যক্রম হিসেবে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন অনুষ্ঠান চলছিল।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমশিনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ঘটনার পর তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। তেমন কোন আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি একটি দূর্ঘটনা বলে তারা ধারনা করছেন।

এঘটনায় মহানগর পুলিশের কোতোয়ালী থানায় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বাদী হয়ে একটি জিডি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT