1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

মানিকগঞ্জ সাটুরিয়ায় ৪ ডাকাত গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার পঠিত

 

মোশারফ হোসেন(মানিকগঞ্জ)প্রতিনিধি  ।

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আর্ন্তজেলা ডাকাত সরদারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এসময় আরো ৭ ডাকাত পালিয়ে যায়। সোমবার রাতে জেলার তিল্লী সেতুর কাছ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতিকালে ব্যাবহারিত দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকার।

 

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাটুরিয়া উপজেলার তিল্লি সেতুর কাছে চলতি বছর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। গত সোমাবার রাতে তিল্লি সেতুর কাছে ডাকাতির জন প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন গোপন খবর পেয়ে আমার ফোর্স ঐ স্থানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করি। এসময় ডাকাতদের কাছ থেকে একটি চাপাতি ছুরা চাক্কু ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতি কালে ঢাকা মেট্টো গ- ১১-১৪২১ নম্বও সম্বলিত প্রাইভেটকার।

 

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, সিরাজগঞ্জের ডাকাত সরদার রাব্বানী ব্যাপারী, নাগরপুরের চৌহালির সাইফুল ইসলাম. পাবনার শাহীন সরকার ও সিরাজগঞ্জ শাজাহানপুরের সুমন মিয়া।

 

ডাকাত সরদার রাব্বানী জানায়, তারা তিল্লি বাজার ও সেতুতে গাছের গুড়ি ফেলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও এরা এখানে একই কায়দায় ডাকাতি করেছিল। সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ধাওয়া দিলে তাদের কাছ থাকা দেশীয় অস্ত্রসহ আমাদের আটক করে।

 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত আশরাফুল আলম আরো বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT