1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

সাপাহারে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ব্রতী’র সংলাপ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার পঠিত

নাজমুল হক সনি, স্টাফ রিপোটারঃ

নওগাঁর সাপাহারে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা “মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড”র সহযোগিতায় “বাংলাদেশের উত্তারাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির অধিকার সুরক্ষায় একটি গ্রাম্য আন্দোলন” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ‘‘স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবা” বিষয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় প্রকল্পের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী। সভা উপস্থাপন করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর অনিতা রানী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মন্মত সাহা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আল মাহমুদ, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান , ব্রতী সংস্থার জয়নুব সোহাগী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী দলের সদস্য ও গণগবেষক সদস্য অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT