1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

রামুতে শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৮৬ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে টমটম চালক সাইমুন হত্যাকারী খূনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার( ৫ অক্টোবর) সকাল ১০ টায় রশিদ নগরের মামুন মিয়ার বাজারে মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবদল্লাহ আল মামুন সেলিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রশিদ নগরের চেয়ারম্যান এমডি শাহ আলম, নাগরিক কমিটির চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হান্নান ছিদ্দীকী, টমটম চালকের মা শাহেনা আকতার,বিপি ক্যমব্রীয়ান স্কুলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,টমটম সভাপতি মোঃ কাবুল,ডা, নুরুল আমিন, আবুল কালাম আজাদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে এলাকার শিক্ষার্থী, নারী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, টমটম চালক সাইমুনের খুনীরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। প্রশাসন তাদের গ্রেফতার করেছে না। চিহ্নিত খুনিদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমূলক মুলক শাস্তির দাবি জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য নিহত চালক সাইমুন রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (বড় ধলিরছড়া) গ্রামের হত দরীদ্র ছাবের আহমদ ছেলে। গত ১১ আগষ্ট পাশ্ববর্তী ভারুয়ালীর চিহ্নিত সন্ত্রাসীরা তাকে টমটম সহ নিয়ে গিয়ে খুন করে বস্তা বন্ধী করে ফেলে দেয়। এ খুনীদের হাত থেকে টমটম উদ্ধার করলে ও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT