1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

রূপসায় নিখোঁজ ইজিবাইক চালক রাজু”র লাশ নড়াইল থেকে উদ্বার।  

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২০৮ বার পঠিত

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ খুলনা থেকে।

 

খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মৈহিষাঘুনী গ্রামের ইসলাম শেখের পুত্র রাজু শেখ। এ দিকে ইজিবাইক চালক রাজু শেখ (২২) এর মরাদেহ গত ৩ অক্টোবর বিকালে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন কলাগাছি ইউনিয়নের একটি মাঠের ভিতর মাটিতে পোতা অবস্থায় মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দিকে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রোকসানা খাতুন নিশ্চিত করেছেন। উক্ত বিষয়ে ভিকটিমের চাচা রফিকুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে রাজু নিখোঁজ হয় এবং পরের দিন সকালে রাজুর পিতা সেনের বাজার অটোস্ট্যান্ডে গিয়ে ছেলের খবর নেন। এরপর সেখানকার কয়েকজন চালক নিহতের পিতাকে জানায়, ওইদিন রাত ৯ টার দিকে ৪/৫ জন লোক তেরখাদার মাথাভাঙ্গা স্থানে যাবে বলে রাজুর সাথে দেন-দরবার করে। পরে পাঁচশত টাকা চুক্তিতে তাদের সাথে রওনা হয় রাজু। তারপর থেকে রাজুর আর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। এর পর নিহত রাজুর স্ত্রী নিখোঁজের পরের দিনই রূপসা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত ৩ অক্টোবর পিতা ছেলের খোঁজ নিতে তেরখাদা উপজেলা পার হয়ে নড়াইল জেলায় প্রবেশ করে। ঐ দিন সন্ধ্যায় নড়াইল জেলার নড়াগাতি বিল এলাকায় ছেলের স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, পিতা ইসলাম শেখের সন্দেহ হয়। তখন মাঠের ভেতর নেমে দেখেন, ছেলের লাশ মাটিতে পোতা এ অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত রাজুর দুইটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। তবে ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মৈহিষাঘুনী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT