1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক আদিবাসীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

সন্তোষ কুমার সাহা ,ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দন হাসদা (৫৫) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত চৌঘাট নামক গ্রামে এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাদের এ কথা নিশ্চিত করেছেন।

জানা গেছে, চন্দন হাসদা ঘটনার দিন সকালে তার বাড়ির পার্শ্বে মাঠে মাছ ধরতে যায়। এসময় মাঠের পাশ দিয়ে একটি পুকুরে নেয়া মোটরে বৈদ্যুতিক লাইনের তারের সহিত অসাবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত চন্দন হাসদা পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার ডাঙাপাড়া নামক এলাকার মৃত মুন্সী হাসদার ছেলে। সে ২০ বছর ধরে চৌঘাট এলাকায় শশুড় বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করত।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT