1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

কমিউনিটির উদ্যোগে কারিতাসের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার পঠিত

মো: মুক্তাদির হোসেন,গাজীপুর, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

 

কালিগঞ্জ উপজেলার নাগরী ও তুমিলিয়া ইউনিয়নে এসডিডিবি প্রকল্প কর্তৃক গঠিত ১৭টি প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের হিতৈষী ক্লাবের উদ্যোগে এবং কারিতাসের সহযোগিতায় স্ব স্ব ক্লাবে নিজস্ব ব্যবস্থাপনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়। এবারের মূল প্রতিপাদ্য ‘‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা” সামনে রেখে দিনব্যাপি তুমিলিয়া ও নাগরী ইউনিয়ের নিজেস্ব ক্লাবে স্ব-ব্যবস্থাপনার মাধ্যমে উদযাপন করা হয়। প্রতিটি স্থানে কার্যক্রমের শুরুতে এলাকার গুরুত্বপূর্ণ জায়গা র‌্যালীর মাধ্যমে প্রদক্ষিণ করা হয়। র‌্যালী ছাড়াও কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারী ড্র এবং প্রবীণদের সম্মাননা প্রদান। প্রতিটি স্থানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি, উন্নয়ন মিত্র, শিক্ষক-শিক্ষিকা এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সমাজসেবক, যুবক-যবতী, প্রবীণ, প্রতিবন্ধীসহ প্রায় ছয় শতাধিক লোক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিটি স্থানে উপস্থিত ছিলেন কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নির্ণয় নরবার্ট শর্মা, মাঠ কর্মকর্তা জয়ন্ত মজুমদার, এনিমেটর অনিল চন্দ্র রায়, সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রদীপ চন্দ্র দাস, প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিও ও লিনুচ শ্যামল গমেজ এবং জিএফইএমএস প্রকল্পের মাঠ কর্মকর্তা যোসেফ ডি সিলভা ও কেইস ওয়ার্কার কবিতা ঘোয়াল।

আলোচনা সভায় বক্তারা বলেন যে, বর্তমানে আমরা ডিজিটাল বা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি। তথ্য প্রযুক্তির কোন এক শ্রেণীর বয়সের জন্য নয়। এই তথ্য প্রযুক্তি আমাদের সকলের জন্য। আমরা টেকশই উন্নয়নকে সামনে রেখে কাজ করছি আর টেকশই উন্নয়ন কাউকে বাদ দিয়ে করা সম্ভব নয়। সেই জন্য যেকোন বয়সের মানুষকেই উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে হবে। প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের শিকড়। সমাজের শিকড়কে বাদ দিয়ে সুস্থ্য ও সুন্দর সমাজ গঠন করা যায় না। তাই প্রতিনিয়ত শিকড়ের যত্ন নিতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পাশাপাশি কারিতাস এসডিডিবি প্রকল্পও প্রবীণদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। আজকের আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন তারই বহি:প্রকাশ। আমরা বিশ্বাস করি খুবই নিকট ভবিষতে আমরা সকলে মিলে একত্রে কাধে কাধ মিলিয়ে কাজ করলে সমাজে প্রবীণদের মাঝে কোন দু:খ-কষ্ট থাকবেনা আর আমরা সকলে মিলে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সুন্দর সমাজে বাস করতে পারবো।

উল্লেখ্য যে, প্রতিটি স্থানে সমাজের সর্বোচ্চ বয়োজৈষ্ঠ ব্যক্তিদের ফুলের মালা ও সম্মাননা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নবীন ও প্রবীণদের যৌথ অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT