1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

জনগণই নৌকা মনোনয়নের ভাগ্য নির্ধারণ করবেন – ইউপি চেয়ারম্যান প্রার্থী মামুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

শহিদুল ইসলাম সুইট, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী সিরাজুল মজিদ মামুন বলেছেন, আমি বিশ্বাস করি, আওয়ামীলীগকে যারা ভালোবাসেন, বঙ্গবন্ধুর আর্দশকে যারা ধারণ করেন, নৌকাকে যারা ভালোবাসেন সেই সকল জনগণই আওয়ামীলীগের মনোনয়নের ভাগ্য নির্ধারন করবেন। আমি জনগণের পাশে আছি। সেই জনগণ যদি চায় তাহলে আমি মনোনয়ন পাবো।

ডাহিয়া ইউনিয়নের ৯ নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে শনিবার বিকালে কৈডালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন।

মনোনয়ন প্রার্থী সিরাজুল মজিদ মামুন আরও বলেন, আমি আরও বিশ্বাস করি,আমার নেতা জুনাইদ আহমেদ পলক এই জনগণের সাথে নিয়েই ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা করে জনগণের মুখের ভাষা বুঝে আমাকে মনোনয়ন দেবেন। মামুন বলেন, যারা আশা করছেন এবং জনগণকে বাদ দিয়ে মনোনয়ন পাওয়ার স্বপ্ন দেখছেন তাদের অবস্থা পরীক্ষায় ফরম ফিলাম না করে এ-প্লাস পাওয়ার দুর স্বপ্নের মত। যারা বলছেন মনোনয়ন পকেটে নিয়ে ঘুরছি তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি তাদের উদ্দেশ্যে বলবো মনোনয়ন পকেটে থাকে না। মনোনয়ন নিতে হলে মাঠে আসুন জনগণের পাশে থেকে মনোনয়ন চান।

৯নং ওর্য়ড আওয়ামীলীগের সহসভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোর্শেদুল বারী মাহির পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৪নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, ৬নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ডাহিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াড সদস্য গোলাম রাব্বানী,পরিষদের ৫নং ওর্য়াড সদস্য মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলাম নজু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বকুল হোসেন,সাধারণ সম্পাদক বুলবুল হোসেন রুবেল, ১নং ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আন্ডু, ২নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৪নং ওর্য়াড আওয়ামীলীগের সহসভাপতি বাহা উদ্দিন শেখ, চলনবিল সেবা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

নির্বাচনী সভার আগে বিয়াশ চার মাথা মোড় থেকে বড়গ্রাম বাজার,একশিং বাজার ও কৈডালা গ্রাম পর্যন্ত প্রায় শতাধিক মটর সাইকেল শোডাউন দেন মামুন সর্মথকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT