1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

গোবিন্দগঞ্জের সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটির মৃত্যুতে এসইউএসবি’র শোক প্রকাশ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার পঠিত

 

 

গোবিন্দগঞ্জের সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটির মৃত্যুতে জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ ( এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্থ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে গণমাধ্যমে শোক বাণী দিয়েছেন !

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি (৪০) আর নেই। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন (ইন্না…রাজিউন)। সে দৈনিক মহাস্থান পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের দপ্তর সম্পাদক হিসেবে কর্তব্যরত ছিলেন। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জ সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

সাংবাদিক সুইটি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী উত্তর পাড়ার মৃত মিণ্টু মিয়ার কন্যা। এক ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার বড়। সংসার জীবনে একমাত্র পুত্র স্বাধীনসহ তিনি অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোন জামাই আনোয়ার জানান, আজ দুপুরে সে কয়েকবার পাতলা পায়খানা করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে টেস্ট করার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।

 

তিনি আরও জানান, আগামীকাল রবিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে (খলসি উত্তর) দাফন করা হবে।

 

সাংবাদিক সুইটির মৃত্যুতে এসইউএসবি’র পাশাপাশি গোবিন্দগঞ্জের রিপোর্টাস ফোরাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জ, বাংলাদেশ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন, সাংবাদিক অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার কর্তাব্যক্তিরা শোক জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT